লন্ডন, ১০ নভেম্বর ২০২৬: ইংল্যান্ডে সুন্নিয়ত ও সুফিবাদের আদর্শ প্রচার এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ইসলামের আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুফিবাদী সংগঠন ‘ব্রিটিশ মুসলিম এলায়েন্স’ (British Muslim Alliance—BMA)।
গত ৭ নভেম্বর, শনিবার, লন্ডনের Mawlana Rumis Cave-এ আয়োজিত জিকির ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক এবং উক্ত সংগঠনের স্বপ্নদ্রষ্টা
শায়খ সাইফুল আজম আল-আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ সাইফুল আজম আল-আজহারী ইংল্যান্ডের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুন্নিয়তের প্রচার-প্রসারে এ ধরনের একটি সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে সুন্নিয়তের সঠিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ, রাসুলপ্রেম ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে ব্রিটিশ মুসলিম এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামের আধ্যাত্মিক দর্শন, সুন্নিয়তের আদর্শ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে মিলাদ ও কিয়াম, জিকির-আজকার এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
জনাব সাকিবুল হুদা, আবু সুফিয়ান জিলান, মোহাম্মদ আকবর আলী,শহিদুল ইসলাম ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুখ হোসেন তালুকদার
উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
আয়োজকদের প্রত্যাশা, ব্রিটিশ মুসলিম এলায়েন্স যুক্তরাজ্যে সুন্নিয়তের আদর্শ প্রচার, মুসলিম তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং ঐক্য, ভ্রাতৃত্ব ও ইশকে রাসুলের চেতনায় একটি সুন্দর ও সুসংগঠিত কমিউনিটি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন