রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও হওয়ার অভিযোগ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে ঘর ছাড়েন রহমত উল্লাহ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ও ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং মরিয়ম বেগমের দুই শিশুসন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা শাহরাস্তি থানায় উপস্থিত হন। এ সময় মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ অভিযোগ করে জানান, তাঁর পুত্রবধূ যাওয়ার সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।

পরিবারের এক সদস্যের দাবি, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে একটি প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর গত শনিবার রাতে তারা আত্মগোপন করেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও হওয়ার অভিযোগ, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে ঘর ছাড়েন রহমত উল্লাহ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ও ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং মরিয়ম বেগমের দুই শিশুসন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা শাহরাস্তি থানায় উপস্থিত হন। এ সময় মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ অভিযোগ করে জানান, তাঁর পুত্রবধূ যাওয়ার সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।

পরিবারের এক সদস্যের দাবি, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে একটি প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর গত শনিবার রাতে তারা আত্মগোপন করেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে