চিটাগাং টুডে

মূল পাতা

ফুটবল

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোয় কোন দল হতে পারে?

জাপানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। মাঠের খেলায়ও সেটি দেখা গেল। বল দখলের লড়াই থেকে আক্রমণ-- সব বিভাগেই আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা। পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করেছে কার্লো আনচেলত্তির দল। ক্যাসেমিরোর সমতায় ফেরানোর পর শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

শেষ ৩২- এর এই লড়াইয়ে জাপানকে ২-১ হারানোর পর ব্রাজিল পৌঁছে গেল শেষ ষোলোতে। এখন ফুটবলপ্রেমীদের নজর গিয়ে ঠেকেছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষের দিকে। শেষ ষোলোতে কোন দলের বিপক্ষে খেলবে ব্রাজিল।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী সোমবার (৫ জুলাই) দিনগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নামবে ব্রাজিল। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে পুরো ব্রাজিল শিবির তাকিয়ে আছে আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার লড়াইয়ের দিকে। এই দুই দলের মধ্যে যে দল শেষ ৩২- এর বাধা টপকে আসতে পারবে, তাদের বিপক্ষেই পরবর্তী ম্যাচে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার সেই হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ হলেই ব্রাজিলের চূড়ান্ত প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোয় কোন দল হতে পারে?

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জাপানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। মাঠের খেলায়ও সেটি দেখা গেল। বল দখলের লড়াই থেকে আক্রমণ-- সব বিভাগেই আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা। পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করেছে কার্লো আনচেলত্তির দল। ক্যাসেমিরোর সমতায় ফেরানোর পর শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

শেষ ৩২- এর এই লড়াইয়ে জাপানকে ২-১ হারানোর পর ব্রাজিল পৌঁছে গেল শেষ ষোলোতে। এখন ফুটবলপ্রেমীদের নজর গিয়ে ঠেকেছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষের দিকে। শেষ ষোলোতে কোন দলের বিপক্ষে খেলবে ব্রাজিল।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী সোমবার (৫ জুলাই) দিনগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নামবে ব্রাজিল। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে পুরো ব্রাজিল শিবির তাকিয়ে আছে আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার লড়াইয়ের দিকে। এই দুই দলের মধ্যে যে দল শেষ ৩২- এর বাধা টপকে আসতে পারবে, তাদের বিপক্ষেই পরবর্তী ম্যাচে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার সেই হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ হলেই ব্রাজিলের চূড়ান্ত প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে